আপনি কি রেস্তোঁরা বা হোম ডেলিভারি অর্থাৎ রান্না বান্না সংক্রান্ত বিষয় ব্যবসা করতে ইচ্ছুক। তাহলে বলতে হয় এই ব্যবসাতে সফলতার একটি অন্যতম চাবিকাঠি আপনার শিক্ষাগত যোগ্যতা। কারণ এই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা হয় দাঁড়াবে আপনার ক্রেতাদের কাছে আপনার দক্ষতার অন্যতম প্রমাণ যা দীর্ঘমেয়াদি ব্যবসা চালাতে গেলে খুবই প্রয়োজন।
হোম ডেলিভারি বা হোটেল বা রেঁস্তোরা বা ক্যাটারিং , যে ব্যবসাই খুলুন না কেন আপনাকে দক্ষ হতে হবে
১. প্ল্যান করে মেনু তৈরী করা অর্থাৎ আকর্ষণীয় মেনু তাও ক্রেতাদের বাজেটের মধ্যে।
২. ক্রেতাদের চাহিদা অনুযায়ী খাবার তৈরী করা অর্থাৎ গুণগত মান বজায় রাখা।
৩. যদি আপনি আপনার ব্যবসায় এক বা একাধিক সহায়ক বা কর্মচারী রাখেন তাহলে তাদের মধ্যে সঠিক যোগাযোগ বা কোঅর্ডিনেশন বজায় রাখা।
৪. পরিমাপ করে ঠিক ততটাই জিনিস কেনা যতটা আপনার কাজে লাগবে অর্থাৎ জিনিসের যেন অপচয় না হয়।
৫. কোন খাদ্যদ্রব্য কোথায় কিভাবে রাখলে বহুদিন তাজা থাকবে তা ভালোভাবে জানা।
৬. খদ্দেরের সাথে নিয়মিত যোগাযোগ রেখে তাদের কাজ থেকে আপনার পরিষেবা সম্বন্ধে মতামত বা ফিডব্যাক নেওয়া , যা ভবিষ্যতে আপনাকে আরও উন্নতমানের পরিষেবা দিতে সাহায্য করবে।
৭. সাজিয়ে গুছিয়ে পরিবেশন কিন্তু একটা শিল্প , এবং এই শৈল্পিক দক্ষতা যত নিখুঁত হবে আপনি তত বেশি সংখ্যায় ক্রেতা আকর্ষণ করতে পারবেন।
তাই উপরিউক্ত বিষয় ভালো করে জানতে গেলে এবং নিজেকে ব্যবসায় প্রতিষ্ঠিত করতে গেলে আপনি নীচে দেওয়া কোর্সগুলি করতে পারেন।
ডিগ্রী কোর্স :
এই কোর্সে ভর্তি হতে গেলে আপনার ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক হতে হবে। আসুন একনজরে দেখে নেওয়া যাক রন্ধন সংক্রান্ত কি কি ডিগ্রী কোর্স আপনি করতে পারেন
BA in Culinary Arts, Bachelor of Hotel Management (BHM), Bachelor of Catering Technology and Culinary Arts (BCT & CA), B.Sc. in Catering and Culinary Arts, Bachelor of Hotel Management and Catering Technology, B.Sc. in Hotel Management and Catering Technology.
ডিপ্লোমা কোর্স :
এই কোর্স ভর্তি হতে গেলে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে। আসুন দেখে নেওয়া যাক রন্ধন সংক্রান্ত কি কি ডিপ্লোমা কোর্স আপনি করতে পারেন
Diploma in Culinary Arts, Diploma in Food Production, Diploma in Catering Technology, Diploma in Food and Beverage Science, Diploma in Bakery and Confectionery.
সার্টিফিকেট কোর্স :
এই কোর্স ভর্তি হতে গেলে ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বা কোনও কোনও ক্ষেত্রে মাধ্যমিক পাশ হতে হবে। আসুন দেখে নেওয়া যাক রন্ধন সংক্রান্ত কি কি সার্টিফিকেট কোর্স আপনি করতে পারেন
Chef Certification Course, Certificate in Food Production, Certificate in Catering Technology, Certificate in Food Production, Certificate in Food and Beverages.
শধু তাই নয় ,অনেক সময় জেনারেল স্ট্রিম এ নিউট্রিশন অথবা ডিয়াটেশিয়ান নিয়ে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রী করেও আপনি এই ব্যবসায় নামতে পারেন। অনেক সময় নিউট্রিশন এর সার্টিফিকেট থাকলে বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্য সংক্রান্ত সংস্থা থেকে রান্না বান্না এবং খাদ্য সরবারহের অর্ডার নিয়ে দিব্যি ব্যবসা চালিয়ে যেতে পারেন।
তবে মনে রাখবেন , যে কোনো জায়গায় ভর্তি হতে গেলে কিন্তু তার বৈধতা অবশ্যই যাচাই করবেন। দেখে নিন যে আপনার কোর্স AICTE, UGC , NCVT এর মতন কোনো সরকারি সংস্থা বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বারা অপ্প্রভ কিনা।
পরের পোস্টে আমরা অন্য কোনো বিষয় ব্যবসা সংক্রান্ত শিক্ষা নিয়ে আলোচনা করবো।
(চলবে)
চোখ রাখুন আমাদের ব্লগে। নিয়মিত লাইক , শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত অবশ্যই দেবেন।
আমাদের নতুন ওয়েবসাইট - http://ssmwebdeveloper.000webhostapp.com/

No comments:
Post a Comment