অনেকেই ধারণা রাখেন যে পুঁজি , স্থান এবং সামান্য অভিজ্ঞতা থাকলেই যে কোনো রকমের ছোট ব্যবসা চালানো যেতে পারে। কিন্তু এই ধারণা আজকের প্রতিযোগিতার দিনে সম্পূর্ণভাবে ভুল। ব্যবসায় প্রতিযোগিতা যত বাড়ছে ততই ক্রেতাদের আপনার পণ্য বা পরিষেবার ব্যাপারে আশা এবং আকাঙ্ক্ষা বেড়ে চলেছে। শুধু তাই নয়, সময় যত এগোতে থাকে তত ব্যবসায়িক কৌশল (business strategy) পাল্টাতে থাকে এবং তার সাথে থাকে সরকারি নিয়মকানুন এবং আইনের পরিবর্তন। তাই সময়ের সাথে টিকে থাকতে গেলে এবং ব্যবসার মান উন্নত করতে গেলে শিক্ষাও অর্থাৎ যে পণ্য বা পরিষেবার ব্যবসা আপনি করেন সেই সংক্রান্ত বিষয় সঠিক জ্ঞান এবং দক্ষতা থাকা উচিত।
আসুন আজকে জেনে নেওয়া যাক দশম (10th ) এবং দ্বাদশ (12th) এর পর কি কি বৃত্তিমূলক (vocational) কোর্স করে আপনি ব্যবসায় সুপ্রতিষ্ঠিত হতে পারেন।
চিকিৎসা সংক্রান্ত বিষয় :
১. DIPLOMA IN MEDICAL LABORATORY TECHNOLOGY
হেমাটোলজি , ব্লাড ব্যাঙ্কিং এবং হিস্টো প্যাথলজির ওপর দক্ষতা অর্জন করে আপনি যে কোনো রকমের মেডিকেল ল্যাবরেটরি বা প্যাথলজি সংক্রান্ত ব্যবসা শুরু করতে পারেন।
২. DIPLOMA IN MEDICAL LABORATORY TECHNOLOGY
হেমাটোলজি , ব্লাড ব্যাঙ্কিং এবং হিস্টো প্যাথলজি ছাড়াও আপনি এই কোর্স করে ক্লিনিকাল মাইক্রোবায়োলজি এবং প্যারাসিটোলজির ওপর দক্ষতা অর্জন করে মেডিকেল ল্যাবরেটরি বা প্যাথলজি সংক্রান্ত ব্যবসা শুরু করতে পারেন।
৩. DIPLOMA IN X-RAY TECHNOLOGY, E C G TECHNICIAN, CT SCAN TECHNICIAN, MRI SCAN TECHNICIAN
এক্স রে , রেডিওলোজি , ই সি জি ইমেজিং, হসপিটাল প্রাকটিস এবং পেশেন্ট কেয়ার এর ওপর দক্ষতা অর্জন করে আপনি উপরিউক্ত বিষয় সংক্রান্ত ব্যবসা খুলতে পারেন। তবে মনে রাখবেন এই ধরণের ব্যবসায় পুঁজির কিন্তু বেশ প্রয়োজন থাকে।
৪. EYE TECHNICIAN, DIPLOMA IN OPTOMETRY
অটোমেট্রিক ইনস্ট্রুমেন্ট এবং চক্ষু সংক্রান্ত বিষয় দক্ষতা অর্জন করে আপনি চশমা বা লেন্স এর ব্যবসা শুরু করতে পারেন।
৫. DIPLOMA IN MEDICAL TRANSCRIPTION
বর্তমানে মেডিকেল ট্রান্সক্রিপশন এর চাহিদা বিপুল। দুটি অথবা তার বেশি কম্পিউটার এবং ইন্টারনেট যদি থাকে তাহলে মেডিকেল ট্রান্সক্রিপশন সংক্রান্ত ব্যবসায় নেমে ভালো অংকের টাকা রোজগার করতে পারেন। কেমন মাত্র দেশি স্বাস্থ্য কেন্দ্র থেকে নয় , কাজের মান ভালো হলে বিদেশ থেকে ঘরে বসে অর্ডার পেতে পারেন। যেহেতু এই ব্যবসায় কম্পিউটার সম্বন্ধে দক্ষতার প্রয়োজন হয় তাই এই কোর্সে চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া কম্পিউটার সংক্রান্ত শিক্ষাও প্রদান করা হয়।
৬. MEDICAL EQUIPMENT TECHNICIAN, DIPLOMA IN MEDICAL EQUIPMENT TECHNOLOGY
চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি মেরামতের জন্যে অথবা রক্ষণাবেক্ষণের জন্যে প্রচুর চাহিদা আছে। তাই MEDICAL EQUIPMENT TECHNICIAN কোর্স করে আপনি এই ব্যবসায় নামতে পারেন।
৭. PHYSIOTHERAPY TECHNICIAN
ফিজিওথেরাপির কাজ কর্ম শিখে ব্যবসা শুরু করলে মন্দ নয়। সময়ের সাথে সাথে ফিজিওথেরাপিস্ট এর চাহিদাও বাড়ছে।
মূলতঃ দশম এবং দ্বাদশ শ্রেণীর পর মেডিকেল সংক্রান্ত এইসকল কোর্সগুলি করে ব্যবসায় নামা যেতে পারে। ইন্টারনেট এ খুঁজলে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে পারেন।
আর হ্যাঁ, কোনো কোর্সে ভর্তি হবার আগে তার বৈধতা এবং শিক্ষণ সংস্থাটির বৈধতা ভালো করে দেখে নিয়ে তবেই তাতে ভর্তি হন, নইলে কিন্তু লোকসান হতে পারে।
পরের ব্লগ পোস্টে এই বিষয়ের ওপর আরও কোর্সের খোঁজ নেবো।
চোখ রাখুন আমাদের ব্লগে। নিয়মিত লাইক , শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত অবশ্যই দেবেন।
( চলবে )
আপনি কি কোনো ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত , মার্কেটিং এবং বিজ্ঞাপনের সমস্যা , ক্রেতার সংখ্যা বাড়াতে চান, যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের পরিষেবা আপনার বাজেটের মধ্যেই |লাইক করুন মেসেজ করুন আমাদের ফেসবুক পেজ এ এই লিংক এ , অথবা ইমেইল করুন আমাদের ssm.webdeveloper@gmail.com , আপনার ফোন নং সহ। আমরা খুব শীঘ্রই যোগাযোগ করবো আপনার সাথে।
No comments:
Post a Comment