আজকে আমাদের আলোচ্য বিষয় ইলেকট্রিকাল বিষয় নিয়ে যারা যারা ব্যবসা করতে চান, তারা কোথা থেকে কারিগরি শিক্ষা পেতে পারেন। আধুনিক সভ্যতার অন্যতম স্তম্ভ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এবং এই বিষয় ব্যবসার যথেষ্ট চাহিদা আছে। ইলেক্ট্রিসিটিতে কারিগরি দক্ষতা অর্জন করে আপনি যা যা করতে পারেন তা হলো -
ইলেকট্রিকাল ওয়ারিং
গ্রাফিক্স ইঞ্জিনিয়ারিং
ইলেকট্রিকাল মেশিন (ইনস্টলেশন , মেইনটেনেন্স এবং রিপেয়ার )
হোম এপ্পলাইন্সেস (ইনস্টলেশন , মেইনটেনেন্স এবং রিপেয়ার )
ইলেকট্রিকাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ফার্ম
ডোমেস্টিক ইলেকট্রিকাল সল্যুশন প্রোভাইডার
তাহলে বুঝতেই পারছেন, ব্যবসায় সুযোগ কত বেশি , আসুন দেখে নি এক নজরে দশম বা দ্বাদশ শ্রেণীর পর কোথা থেকে কি ভাবে আপনি কারিগরি শিক্ষা রপ্ত করবেন
1. CERTIFICATE IN ELECTRICIAN
সরকারি বা বেসরকারি প্রায় সবকটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা অ্যাডভান্সড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে করানো হয়। এছাড়াও ক্ষুদ্র শিল্প মন্ত্রকের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনি এই কোর্স করতে পারেন।
2. ITI Electrician
Industrial Training Institutes গুলি ২ বছরের একটি ইলেকট্রিকাল ট্রেনিং কোর্স করায়। ন্যূনতম যোগ্যতা দশম পাশ। নীচের লিংকে ক্লিক করে জেনে নিন সরকারি ITI কেন্দ্রগুলি কোথায় আছে
http://jobprostuti.com/list-of-iti-centres-in-west-bengal-with-details/
3. Diploma in Electrical Engineering
ন্যূনতম যোগ্যতা দশম শ্রেণী পাশ এবং মোট ৫০ শতাংশ নম্বর থাকলে এবং প্রবেশিকা পরীক্ষা পাশ করলে এই কোর্সটি করতে পারেন। রাজ্যব্যাপী যে যে পলিটেকনিকগুলিতে এই শিক্ষা দেওয়া হয় তাদের তালিকা দেখতে নীচে লিংকে ক্লিক করুন
https://targetstudy.com/colleges/diploma-in-electrical-engineering-diploma-colleges-in-west-bengal.html
তবে কোর্স গুলিতে ভর্তি হবার আগে অবশ্যই বৈধতা যাচাই করে নিন। বিজ্ঞাপনের চমকের ফাঁদে পা দেবেন না।
চোখ রাখুন আমাদের ব্লগে। নিয়মিত লাইক , শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত অবশ্যই দেবেন।
আমাদের নতুন ওয়েবসাইট - http://ssmwebdeveloper.000webhostapp.com/

No comments:
Post a Comment