সফল ক্যারিয়ার এর মূল উদ্দেশ্য হলো - বৃদ্ধি (Growth), কঠিন পরিশ্রম ( hard work), উদ্বায়ীতা (Volatility) এবং সর্বশেষ আয় এবং সম্পত্তি ( Income and wealth) । এই চারটি উদ্দেশ্য কে স্থির রেখে চাকরি এবং ব্যবসা এই দুটি ক্যারিয়ার এর তুলনা করা যাক।
1. বৃদ্ধি (Growth) -
আপনার পারদর্শিতা , জ্ঞান এবং ক্ষমতার ওপর নির্ভর করে চাকরির শুরুর জীবনে আপনার উন্নতি বেশ তাড়াতাড়ি হতে থাকে এবং ফলস্বরূপ আপনি ধীরে ধীরে একটি ভাল ক্যারিয়ার এর সাথে ভাল অর্থ উপার্জন করা শুরু করে দেন। তবে দেখা গিয়েছে এক সময় এসে আপনার উন্নতি এবং বৃদ্ধি ছাদে ঠেকে যায় অর্থাৎ বন্ধ হয় যায়। এটা প্রায় সবরকমের চাকরির ক্ষেত্রেই হয় থাকে।
অন্যদিকে ব্যবসায় উন্নতি খুব সহজ ব্যাপার নয়, বিশেষতঃ শুরুর দিকে। শুরু করাটাই খুব কঠিন কাজ যাতে প্রচুর সময় এবং পরিশ্রম লাগে আবার এমনও হতে পারে যে বহুদিন পরেও আপনি আপনার বৃদ্ধি দেখতে পাবেন না। কিন্তু যদি একবার নিজের পরিশ্রম , জ্ঞান এবং বুদ্ধির জোরে স্থিরতা লাভ করেন ( ব্রেক ইভেন পয়েন্ট ধরে অর্থাৎ নো প্রফিট নো লস) তাহলে দেখবেন যে বৃদ্ধি ধীর গতিতে হলেও শুরু হয়েছে এবং তা ধীরে ধীরে ত্বরান্বিত হচ্ছে। যদি পরিকল্পনা এবং পরিশ্রমের অভাব না থাকে তাহলে খুব শিগগিরই আপনি বৃদ্ধিতে চাকুরী ক্ষেত্রের বন্ধুদের ছাড়িয়ে যেতে পারেন।
2. কঠিন পরিশ্রম (Hard work)
চাকুরী হোক বা ব্যবসা , কঠিন পরিশ্রম আপনাকে দুই ক্ষেত্রেই করতে হবে। কিন্তু চাকুরী ক্ষেত্রে দেখা যায় যে কেবল কঠিন পরিশ্রম অথবা সময় প্রদানই একমাত্র উন্নতির কারণ নয় , এর সাথে আরও অনেক কিছু বিষয় জড়িয়ে থাকে, যা আপনার ভাল না লাগলেও করতে হতে পারে। যেমন উধঃস্তন কর্মীদের সাথে সুসম্পর্ক রেখে চলা ( তা সে যতই খারাপ হোক না কেন ) । আর এটাও সত্যি আপনার কঠিন পরিশ্রমের ফল অন্যেরা ভোগ করেন। আপনি তার খুব কম অংশই বেতন অথবা উপহার হিসাবে। পান
ব্যবসার ক্ষেত্রেও কেবল কঠিন পরিশ্রম যথেষ্ট নয়, কিন্তু যদি আপনি সৎ ভাবে ব্যবসা করেন তাহলে এমন কিছু নেই যে আপনি ভবিষ্যতের জন্যে তৈরী করতে পারবেন না। আপনি ভবিষ্যতে ব্যবসার খারাপ সময় গুলি চিন্তা করে আপনার নিজের মতন প্ল্যান করতে পারেন ( যেতে চাকুরী ক্ষেত্রে বিশেষতঃ বেসরকারি কোম্পানিতে প্রায় অসম্ভব )। অথবা বেশি আয়ের জন্যে যা যা করণীয় তাই করে ফেলতে পারেন নিজের ইচ্ছা মতন এবং যার সম্পূর্ণ ফলাফল আপনারই থাকবে।
সবশেষে বলা যায় ব্যবসায় করা কঠিন পরিশ্রম কিন্তু চাকরিতে করা কঠিন পরিশ্রমের থেকে বেশি ভালো ফল প্রদান করে।
3.উদ্বায়ীতা (Volatility)
আপাতভাবে দেখতে গেলে চাকরির ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র অপেক্ষা বেশি স্থিতিশীল দেখতে পারে তবে আদপে তা নয় ( একমাত্র সরকারি চাকরি ব্যাতিত ) । এখানে এমন দিনও আসতে পারে যখন আপনার কাজের কোনও গ্যারেন্টি নাও থাকতে পারে অথবা খারাপ সময় আপনার কোম্পানি আপনার আয়ের দায়ভার নাও নিতে পারে।
আর শুরুর দিকে ব্যবসাতেও স্থিরতা বলতে কিছু নেই এমনকি শুরুতে সামান্য ভুলের জন্যে আপনার ব্যবসা উবে যেতে পারে। দিন কে দিন নতুন নতুন চ্যালেঞ্জ , নতুন নতুন জিনিস শেখা। তবে এই সময়টা পেরিয়ে এলে কিন্তু আপনি অবশ্যই চাকরির থেকে বেশি স্থিতিশীল জীবন যাপন করতে পারবেন।
4.আয় এবং সম্পত্তি (Income and wealth)
এক্ষত্রে চাকুরী এবং ব্যবসার মধ্যে পার্থক্য কিন্তু বেশ স্পষ্ট। আপনি যদি কোনো ব্যক্তির কথা জানেন কিংবা আলাপ করে থাকেন এবং সেই ব্যক্তি যদি বিশাল সম্পত্তি কিংবা অর্থের অধিকারী হন, তাহলে নব্বই শতাংশ সম্ভাবনা যে তিনি একজন ব্যবসায়ী হবেন। কিন্তু সত্যি কথা বলতে গেলে এইরকম জায়গা পেতে গেলে ব্যবসায় আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে।
উপরের তুলনা থেকে আপনার বিচার বা মতামত যাই হোক না কেন , এই কথা সত্যি যে আজকের যুগেও বেশিরভাগ ব্যক্তিই ব্যবসা অপেক্ষা চাকরির দিকে ঝোঁক বেশি রাখেন।
এর মূল কারণ হলো -
শুরুর দিকে চাকরিতে ঢুকে বিশেষতঃ আপনি কঠিন পরিশ্রমের পর আপনার পড়াশুনার ক্ষেত্রে উচ্চ ডিগ্রী লাভ করেছেন এবং ভালো রেজাল্ট করেছেন তখন চাকরিতে ঢুকে একটি মোটা অঙ্কের টাকা রোজগারের যে অনুভব তা খুবই সুখকর।
অন্যদিকে আপনার পড়াশুনা শেষ করে চাকরির বদলে ব্যবসায় ঢুকলে তা নিয়ে দৌড়ঝাঁপের অন্ত থাকে না। বিশেষ করে ক্লায়েন্ট বা ক্রেতা খুঁজে বের করে তাকে পণ্য বিক্রি করা ব্যবসা শুরুর দিকে একটি সত্যই কঠিন কাজ।
তাই বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় সবাই ব্যবসার কথা চিন্তা না করে চাকরির কথা চিন্তা করেন।
এক কথায় বলা যেতে পারে যাদের বেশি অর্থ রোজগারের প্রয়োজনীয়তা খুব নেই এবং যারা নিজেদের স্থিতির ব্যাপারে ভীত, তারাই বেশিরভাগ ক্ষেত্রে চাকরির দিকে যাবার চেষ্টা করেন। অন্যদিকে সাহসী , যে কোনো চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে ভীত নন এবং অর্থ ও সম্পত্তির উচ্চতম শিখর ছুঁতে চান তারা কোনও না কোনও ভাবে ব্যবসার দিকে ঝুঁকবেনই। আবার এমনও দেখা যায় যারা চাকরি এবং ব্যবসা দুইই সমান্তরাল ভাবে চালিয়ে যাচ্ছেন। তবে এইরকম চললে কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য রক্ষা খুব কঠিন কাজ হতে পারে।
আপনাদের মতামত অবশ্যই জানান।

No comments:
Post a Comment